এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি: সাম্প্রতিক সরকারি নির্দেশনা বাস্তবায়নে করণীয় নির্ধারণে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে কলারোয়া উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়িক প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া পৌরসভায় মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আশফাকুর রহমান সোহেল। সভায় কলারোয়া বাজারে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা, পরিস্কার পরিচ্ছন্ন রাখা, একদরে মালামাল বিক্রয় করাসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। সরকারি নির্দশনা ও আইন অনুযায়ী সকলকে চলতে হবে। মহামারী এ দুর্যোগে নির্দেশনার কোনো রকম ব্যত্যয় ঘটলে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে । সভায় আরও বলা হয়, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন, নিরাপদে থাকুন। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। পরিশষে, কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলাবাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














