যশোরের নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেনের ইন্তেকাল

0
599

স্টাফ রিপোর্টার : দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক-সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেন (৬০) মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রোববার ভোরে তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান দৈনিক নওযাপাড়ার অন্যতম কর্ণধার, অভয়নগরের সাংবাদিক নজরুল ইসলাম মল্লিক।
মরহুমের বড়ভাই মুসা হোসেন জানান, প্রায় এক মাস ধরে আসলাম হোসেন ফুসফুসে সমস্যা নিয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর সাড়ে চারটার দিকে ল্যাব এইড হাসপাতালে তিনি মারা যান। বাদ মাগরিব মরহুমের প্রথম নামাজে জানাজা নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসা মাঠে এবং পরে নিজগ্রাম অভয়নগর উপজেলার শংকরপাশা নুরানি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আসলাম হোসেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে অভয়নগরের সাংবাদিকমহলে শোকের আবহ বিরাজ করছে। মরহুমের মৃত্যুতে যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবির এক বিবৃতিতে মরহুমের প্রতি গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here