চুকনগর প্রতিনিধি ॥ চুকনগরে পূর্ব শত্র“তার জের ধরে ৩জনকে পিটিয়ে জখম করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাপ্ত এজাহার সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের লস্কর মল্লিকের পুত্র মোঃ মুনছুর মল্লিকের সাথে একই গ্রামের মৃত সামছের মল্লিকের পুত্র নুর ইসলাম মল্লিক খোকনের সাথে বিভিন্ন বিষয়য়াদি নিয়ে পূর্ব থেকে শত্র“তা আছে। তার জের ধরে গত ০৮/০৫/২০২০ইং তারিখ দুপুরের দিকে নুর ইসলাম মল্লিক খোকন তার পুত্র মোঃ নাজমুল ইসলামসহ ৩/৪জন ব্যক্তি বে-আইনে জনতাবন্ধে দলবন্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অনাধিকার পূর্বক তার বসত বাড়িতে প্রবেশ করে হাঁস মারার সন্দেহে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। তখন বাদী, তার স্ত্রী মোছাঃ রওশনারা বেগম ও বড় পুত্র মোঃ তৌহিদুল ইসলাম এভাবে গালিগালাজের কারণ ও হাঁস তারা মারেনি এইমর্মে জানালে ১নং আসামীর হুকুমে ২নং আসামী তার হাতে থাকা লোহার রড় দিয়ে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মাথায় স্বজোরে আঘাত করে। এসময় তার পুত্র বাঁচার তাগিতে মাথা সরিয়ে নিলে উক্ত বাড়ি বাম হাতের কব্জীর উপর লেগে গুরুত্বর হাড়ভাঙ্গা ফোলাজখম হয়। এসময় আসামীরা তাকে ও তার স্ত্রীকেও পিটিজে জখম করাসহ বসত ঘরের দরজা ও বেড়া ভেঙ্গে তি সাধন করে। গুরুত্বর আহত অবস্থায় তার পুত্র তৌহিদুল ইসলামকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এঘটনায় ডুমুরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এব্যাপারে খোকন মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, মামলাতো এজাহার হওয়ার কথা। কিন্তু আমি এখন বাইরে থাকার কারণে বিস্তারিত কিছু বলতে পারছি না।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















