স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের পক্ষ থেকে নড়াইলের নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

0
336

নড়াইল প্রতিনিধি :
নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানকে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন-স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজ, সদস্য এস এম শাহ পরাণ, শাহরিয়ার রোহান রাজ, মুহাব্বিস আহমেদ মর্ম ও শামীম হোসেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের কথা শুনে তাদের উৎসাহিত করেন জেলা প্রশাসক। ভবিষ্যতেও তাদের কাছ থেকে ভালো কাজের প্রত্যাশা করেন তিনি।
পড়ালেখার পাশাপাশি ২০১৭ সাল থেকে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের ব্যানারে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন। এর প্রতিষ্ঠাতা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার স্যায়েন্স অ্যান্ড ইঞ্জিয়ারিং বিষয়ের শিক্ষার্থী মির্জা গালিব সতেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here