লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকার দুইশ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বিএনপি। সোমবার(১১ মে) সকালে লোহাগড়া পৌর বিএনপি নেতার অস্থায়ী কার্যালয়ে খাদ্য সহায়তা বাবদ নিত্যপণ্য বিতরণ করা হয়। সূত্র জানায়, লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোল্যা তুহিন ইসলামের অর্থায়নে লোহাগড়া পৌর বিএনপি এ খাদ্য সহায়তা দেয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রিকাত জানান, প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১কেজি আলু, ১টি সাবান, আধা কেজি করে লবণ ও ডাল প্রদান করা হয়েছে। এসময় জেলা বিএনপি নেতা কাজী সুলতানুজ্জামান সেলিম, বিএনপি নেতা রেজাউল করিম মিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোল্যা আকিদুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা সাইফুল্লাহ মামুন, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিএনপি নেতা মুসা মোল্যা, ছাত্রনেতা কাজী জহির হোসেন উপস্থিত ছিলেন। বিএনপি নেতা সাইফুল্লাহ মামুন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাস জনিত দুর্যোগে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















