স্টাফ রিপোর্টার : যশোরে প্রথম ধাপে ৯৬০০ ভায়াল বা ৯৬
হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁঁছেছে। রোববার (৩১ জানুয়ারি)
ভোররাত সাড়ে চারটার দিকে বেক্সিমকো কোম্পানির
ফ্রিজারভ্যানযোগে ভ্যাকসিনগুলো এসে পৌঁছায়। এসময় সিভিল
সার্জনের নেতৃত্বে ভ্যাকসিন গ্রহণ কমিটি আট কার্টনের ওই
টিকার চালানটি গ্রহণ করেন।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ভ্যাকসিনগুলো জেলা
ইপিআই স্টোরে উপযুক্ত তাপমাত্রা সংরক্ষণ করা হয়েছে। টিকা প্রদানকালে
ছয়জন করে একটি একটি টিম গঠন করা হয়েছে। জেলার দশটি কেন্দ্রে
এ টিকা প্রদান করা হবে। ইউনিয়নেও একটি করে টিম গঠন করা
হয়েছে। এছাড়া দশটি রিজার্ভ টিম রাখা হয়েছে। আগামীকাল
সোমবার থেকে টিকা প্রদান প্রশিক্ষণ শুরু হবে।
৬ ফেব্রæয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ করা হবে এবং সরকারের দেওয়া
অগ্রাধিকার তালিকা অনুযায়ী টিকা প্রদান করা হবে। এছাড়া টিকার
সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলায় মেডিকেল টিম প্রস্তুত থাকবে
বলে জানান তিনি।















