ভাঙ্গনকৃত ১৪ ও ১৫ পোল্ডারে দ্রুত টেকসই বাঁধের কাজ শুরু হবে

0
379

শাহাদাৎ হোসেন টিটল,আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে সুপার সাইক্লোন আম্ফানের
তান্ডবে ক্ষতিগ্রস্থ খোলপেটুয়া নদীর পাউবো’র বেড়ীবাঁধ পরিদর্শন কালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, দীর্ঘ প্রায় ৯ মাস পাউবো’র বেড়ীবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়ে মানুষ চরম দূর্ভোগে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় অবশেষে বাঁধটি নির্মান কাজ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত¡াবধানে পরিচালিত হচ্ছে এবং দ্রæত সময়ের মধ্যেই বাঁধ সংস্কারের কাজ শেষ হবে। আপনারা বাঁধকে সুরক্ষিত করতে বেশী বেশী করে গাছ লাগান। নদীর চরে ও বাঁধের পাশে গাছ লাগানো হলে বাঁধগুলো টেকসই হবেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রæত সময়ের মধ্যে
শ্যামনগর ও কয়রা উপজেলার ১৪ ও ১৫ নং পোল্ডারে মেঘা প্রকল্পের মাধ্যমে টেকসই বাঁধের কাজ হবে, চলতি মাসেই সেটি একনেকে পাশ হবে। সরকারিভাবে আপাতাত আশাশুনিতে টেকসই বেড়ীবাঁধের কার্যক্রম হাতে নেয়া হয়নি। রোববার সকালে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের সাথে সংযোগকৃত প্রতাপনগর ইউনিয়নের হাজরাখালীতে কাজের অগ্রগতি ও ভাঙ্গনকৃত প্লাবিত এলাকার মানুষের খোঁজখবর নিতে গিয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন। এসময় উপস্থিত
ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা, পাউবো’র অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) ড. মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী রাফিউল্লাহ, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ
রেজা, পাউবো’র নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আলমগীর আলম লিটনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে মন্ত্রী ত্রিমহনীর কোলা বেড়ীবাঁধ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here