অভয়নগরে ইউপি মেম্বারকে হাতুড়িপেটা

0
481

স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের এক মেম্বারকে(সদস্য) হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হিদিয়া
বাজারের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই মেম্বারের বড় ভাই গফুর মোল্যা অভয়নগর থানায় সাধারণ
ডায়েরী করেছেন। জানা গেছে, উপজেলার শুভরাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার রয়িকুল ইসলাম হিদিয়া ব্রীজ
থেকে গতকাল সন্ধ্যায় বাড়ি ফিরছিল। সন্ধ্যা সাতটার দিকে রাস্তার পাশে ওৎপেতে থাকা হিদিয়া গ্রামের
সলেমান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস(৪০), লুৎফর বিশ্বাসের ছেলে হোসেন বিশ্বাস(২৯) ও ইয়ামিন বিশ্বাস(২৭), মোহিত বিশ্বাসের ছেলে মেহেদী বিশ্বাস, জাহিদ বিশ্বাসের ছেলে বিল্লাল বিশ্বাস, মেছের বিশ্বাসের ছেলে মোহিত বিশ্বাস(৪৫) ও
জাহিদ বিশ্বাসসহ(৫০) আরও ৬/৭ জন সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে বেড়ধক মারপিট করে। এ সময় সন্ত্রাসীদের
কাছে থাকা হাতুড়ি দিয়ে রফিকুলের হাটুর নিন্মাংশ পেটায় এবং মাথা ফাটিয়ে দেয়। এরপর স্থানীয়রা তাকে দ্রæত খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর ওই সন্ত্রাসীরা তার উপর হামলাচালায়।ওই ঘটনায় রফিকুল ইসলাম অভয়নগর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে অভিযোগ করেন।

গফুর মোল্যা বরেন,‘ আমার ছোটভাই রফিকুল ইসলাম এরাকার একজন জনপ্রিয় মেম্বার। যে কারণে তাকে
বারবার হামলার শিকার হতে হচ্ছে।মারাত্মক জখম অবস্থায় সে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন
রয়েছে। তার মাথা ও দু পায়ে সন্ত্রাসীরা হত্যার উদ্যেশ্যে আঘাত করেছে। তার মাথা ফেটে গেছে।
জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ তাজুল ইসলাম বলেন, রফিকুল
ইসলামকে হাতুড়িপেটা করছে এমন কোন অভিযোগ আমার কাছে নেই। অভিযোগ পেলে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here