যশোর কর্তৃক অভয়নগর থানা এলাকা হতে উদ্ধার এবং ০৩ আসামী গ্রেফতার

0
366

স্টাফ রিপোর্টার : পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত্ববধান ও দিক নিদের্শনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন এর নেতৃত্ত্বে এসআই (নিঃ) স্নেহাশিস দাশ ও এসআই (নিঃ) গোলাম আলী সহ যশোর জেলার চৌকস দল কর্তৃক গত ০৯-০২-২০২১ খ্রিঃ বেলা অনুমান ১৩.০০ ঘটিকার সময় অভিযুক্ত ১। মোঃ শাহীন শিকদার (১৮), পিং-মোঃ আলাউদ্দিন শিকদার, ২। আব্দুস সালাম (২৪), পিং-মোঃ জামির সরদার, উভয় সাং-ফরমায়েসখানা (দেয়াড়া), থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, ৩। সুরাইয়া (২০), পিং-মৃত আজমল হক, সাং-সুলতানপুর, বড়বাজার, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাদেরকে যশোর জেলার অভয়নগর থানাধীন একতারপুর সাকিনস্থ রাবেয়া খাতুন এর বাড়ি হতে গ্রেফতার করা হয়। গত ০৬/০২/২০২১ খ্রিঃ বেলা অনুমান ০২.৩০ ঘটিকার সময় আবু হেনা মোস্তফা কামাল @ মিলন (৩৩), পিং-এম এ হাকিম, সাং-বারুইহাটি, থানা-তালা, জেলা-সাতক্ষীরা নিজ বাড়ি থেকে বাহির হয়ে খুলনা পাওয়নিয়ার কলেজের সামনে তার বাগদত্তা রাবেয়া সুলতানা রিতুর সাথে দেখা করে এবং তারা একত্রে ঘুরতে যায়। পরবর্তীতে সন্ধ্যা অনুমান ০৬.২০ ঘটিকার সময় আবু হেনা মোস্তফা কামাল @ মিলন তার বন্ধু হাফিজকে ফোন করে সে বিপদের মধ্যে আছে এবং তার টাকা প্রয়োজন বললে হাফিজ তাকে বিকাশের মাধ্যমে ১০,০০০/- পাঠায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা আবু হেনা মোস্তফা কামাল @ মিলন এর ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে পর্যায়ক্রমে তার পিতা এবং দুলাভাইয়ের ব্যবহৃত মোবাইলে ফোন করে ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা মুক্তিপন দাবি করে এবং তাকে মারপিট করে কান্নাকাটির আওয়াজ শুনায়। মুক্তিপন না দিলে আবু হেনা মোস্তফা কামাল @ মিলনকে হত্যা করবে বলে জানায়। আবু হেনা মোস্তফা কামাল @ মিলন নিখোঁজ সংক্রান্তে তার পিতা প্রথমে সাতক্ষীরা জেলার তালা থানার জিডি নং-৩০০, তারিখ-০৮/০২/২০২১ খ্রিঃ মূলে ডায়রীভূক্ত করেন। পরবর্তীতে আবু হেনা মোস্তফা কামাল @ মিলন এর দুলাভাই মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে যশোর জেলার অভয়নগর থানার মামলা নং-১৩, তারিখ-০৯/০২/২০২১ খ্রিঃ, ধারা-৩৬৪/৩৬৫/৩৮৫/৩৮৭/৩৪ পেনাল কোড দায়ের করেন। উক্ত মামলাটি পিবিআই, যশোর জেলা স্ব-উদ্দ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই(নিঃ)/ স্নেহাশিস দাশ এর উপর অর্পণ করেন। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা প্রকাশ্য ও গোপন তদন্ত এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় সংশ্লিষ্ট অভিযুক্ত মোঃ শাহীন শিকদার (১৮) কে গত ০৯-০২-২০২১ খ্রিঃ খুলনা জেলার দৌলতপুর থানাধীন মাছ বাজার ঘাট এলাকা হতে গ্রেফতার করেন। অভিযুক্ত শাহীন শিকদার এর দেয়া তথ্যানুযায়ী ঐ’দিনই যশোর জেলার অভয়নগর থানাধীন একতারপুর সাকিনস্থ রাবেয়া খাতুন এর বাড়ি হতে অভিযুক্ত আব্দুস সালাম (২৪) ও সুরাইয়া (২০) দ্বয়কে গ্রেফতার করেন এবং ভিকটিম আবু হেনা মোস্তফা কামাল @ মিলনকে উদ্ধারপূর্বক হেফাজতে গ্রহন করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত ১। মোঃ শাহীন শিকদার (১৮), ২। আব্দুস সালাম (২৪), ৩। সুরাইয়া (২০) ও ৪। মোঃ হাবিব মিলন @ রাজ (২৪) একটি প্রতারক চক্র। টর্চার সেল হিসেবে ব্যবহারের জন্য একমাস পূর্বে অভিযুক্ত সুরাইয়া ও আব্দুস সালাম স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে যশোর জেলার অভয়নগর থানাধীন একতারপুর সাকিনস্থ রাবেয়া খাতুন এর বাড়ি ভাড়া নেয়। ভিকটিম আবু হেনা মোস্তফা কামাল @ মিলন পেশায় একজন আইনজীবী। তার সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন প্রতাবনগর গ্রামের এসএম হারুনুর রশিদ এর কন্যা রাবেয়া সুলতানা রিতু (২২) এর সহিত পারিবারিকভাবে বিবাহ ঠিক হয়। অভিযুক্ত সুরাইয়া আবু হেনা কামালের বাগদত্তা রাবেয়া সুলতানা রিতুর বান্ধবী। গত ০৬/০২/২০২১ খ্রিঃ দুপুর বেলা আবু হেনা মোস্তফা কামাল @ মিলন তার বাগদত্তা রাবেয়া সুলতানা রিতুর সাথে খুলনা পাওয়নিয়ার কলেজের সামনে দেখা করে এবং তারা একত্রে জাহানাবাদ ক্যান্টনমেন্ট পার্কে ঘুরতে যায়। সেখানে তাদের অভিযুক্ত সুরাইয়া এর সাথে দেখা হয়। অভিযুক্ত সুরাইয়া ভিকটিম আবু হেনা মোস্তফা কামাল @ মিলন ও রাবেয়া সুলতানা রিতু’কে চা খাওয়ার কথা বলে যশোর জেলার অভয়নগর থানাধীন একতারপুর সাকিনস্থ রাবেয়া খাতুন এর বাড়িতে নিয়ে যায়। এরপর অভিযুক্ত হাবিব মিলন @ রাজ ও সালাম ভিকটিমের হাত-পা বেধে ফেলে। অভিযুক্ত সুরাইয়া ও রিতু বাধার কাজে সহায়তা করে। রাজ ও সালাম ভিকটিমকে মারপিট করে এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল দিয়ে ভিকটিমের পরিবারের নিকট ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা মুক্তিপন দাবি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। অভিযুক্ত মোঃ শাহীন শিকদার, আব্দুস সালাম ও সুরাইয়াদেরকে অদ্য ১০-০২-২০২১ তারিখ জনাব মাহাদী হাসান, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালত, যশোর আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে। ভিকটিম আবু হেনা মোস্তফা কামাল @ মিলনকেও ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদানের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here