খাজুরা (যশোর) প্রতিনিধি : ‘আমরা স্বাবলম্বী হব, সকলে দেব কর’ এই স্লোগানে মাগুরায় ৪ ক্যাটাগরিতে সেরা ৭ করদাতাতে সম্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে যশোরের খাজুরার রাকিব হাসান শাওনের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শাওন ট্রেডার্স সেরা করদাতা নির্বাচিত হয়েছে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতা হলেন, দীর্ঘ সময় আয়কর প্রদানকারী আব্দুল গফুর বিশ্বাস ও আবুল কাশেম মো. ফজলুল হক, প্রথম সর্বোচ্চ আয়কর প্রদানকারী মো. আজিজুল হক, দ্বিতীয় সর্বোচ্চ মেহেদী হাসান রাসেল ও তৃতীয় সর্বোচ্চ আয়কর প্রদানকারী শাহিনুর রহমান পিকুল, সেরা মহিলা করদাতা মেসার্স শাওন ট্রেডার্সের সত্বাধিকারী মোছা. হোসনে আরা এবং সেরা তরুণ করদাতা সর্বোচ্চ আয়কর প্রদানকারী মাগুরা ফুড ইন্ডাট্রিজ লিমিটেডের সত্বাধিকারী মো. ফয়সাল হোসেন। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কর অঞ্চল খুলনার সার্কেল-১০ মাগুরা অফিসে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপ-কর কমিশনার এস এম আব্রাহাম লিংকন’র সভাপতিত্বে সেরা ৭ করদাতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সংক্ষিপ্ত অথচ প্রাণবন্ত এ অনুষ্ঠানে মাগুরা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আলী আখতার দুখু মিয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী মোল্যা, মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসেন বকুল, সার্কেল-১০ মাগুরা অফিসের প্রধান সহকারী বজরুল রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...













