মালেকুজ্জামান কাকা, যশোর : যশোরে অগ্নিকান্ডে সাত দোকান ভস্মিভূত হয়েছে। সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের বাজারে অগ্নিকান্ডে এই সাতটি দোকান ভস্মিভূত হয়। বৃহস্পতিবার ভোর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কী কারণে আগুন লেগেছে তা স্থানীয়রা বলতে পারেননি। স্থানীয়রা জানান, পতেঙ্গালী আমতলার মোড়ের কয়েকটি দোকানে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে আকস্মিকভাবে আগুন লাগে। আগুনে সাতটি দোকান ভস্মিভূত হয়েছে। এগুলো হচ্ছে ওসমানের চায়ের দোকান, তৌফিকুল ইসলাম মিলনের ভাংড়ির দোকান, রবিউল ইসলাম ও শমসেরের দুইটি ডেকোরেটর, মোশারফ হোসেনের কাঁচা তরি তরকারির দোকান এবং আনিসুর রহমান বাবুর ইলেকট্রিক ও প্লাস্টিক ফার্নিচারের দোকান। পতেঙ্গালী গ্রামবাসী জানায়, আগুনের লেলিহান শিখা দেখে আশপাশ থেকে লোকজন ছুটে যেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একইসাথে যশোর ফায়ারসার্ভিসকে খবর দেয়া হয়। রাত ৪টা ২৫ মিটিনের দিকে ফায়ারসার্ভিসের সসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সম হন। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে প্রায় ১২ লাখ টাকার তি হয়েছে তাদের।
যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল
শহিদ জয়, যশোর : সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
অভয়নগরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে তিন মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
যশোর অফিস : যশোরের অভয়নগরে মাদকের টাকার জন্য মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তিন যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর)...
যশোরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার
যশোর অফিস : যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)...
যশোরে পুলিশ সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি রেজাউল করিমের
শহিদ জয়,যশোর : পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে পুলিশ...
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি. কে. গউছের নির্বাচনী এলাকার ১৪৮ সদস্যবিশিষ্ট...














