চৌগাছা পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকের পথ সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা অমিত

0
316

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারনার শেষ দিনে ধানের শীষ প্রতীকের পক্ষে পথসভা অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, গনতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি লড়াই করছে আর নির্বাচনে অংশ নেয়া সেই লড়াইয়ের একটি অংশ।
এ সময় তিনি আরও বলেন, চৌগাছা পৌরসভা নির্বাচনে প্রাশাসনের যে ভূমিকা তা নিঃসন্দেহে প্রশাংসার দাবি রাখে, তবে নির্বাচনের শেষ মুহুর্ত পর্যন্ত এই পরিবেশ যেন বজায় থাকে সেই ব্যবস্থা প্রশাসন রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্যেশে বলেন, যশোর উন্নয়নের রুপকার সাবেক সফল মন্ত্রী জননেতা তরিকুল ইসলাম চৌগাছা পৌরসভ্ াগঠন করেন। সে কারনে এই পৌরসভার প্রতি পৌরবাসির অন্যরকম এক দৃষ্টি আছে। নির্বাচনের তফশিল ঘোষনার পর হতে সকল নেতাকর্মী আপনারা যে ভাবে কাজ করেছেন তাতে আমি মনে করি ধানের শীষের বিজয় নিশ্চিত। ভোট গ্রহন শেষে ভোট গননা শেষ না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবে না।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুচ আলী, এমএ সালাম, চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, ধানের শীষ প্রতীকের প্রার্থী হাজী আব্দুল হালিম চঞ্চল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক বাবুল আক্তার প্রমুখ। পথ সভায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির নেতৃবৃন্দ যান পৌর এলাকার পাঁচনমনা গ্রামে। এই গ্রামে পারিবারিক কবর স্থানে চির নিদ্রায় শায়ীত আছেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন। নেতৃবৃন্দ প্রিয় নেতার কবরে ফাতেহা পাঠ ও কবর জিয়ারত শেষে মরহুমের বাড়িতে যান। সেখনে মৃত সোহরাব হোসেনের বৃদ্ধা মায়ের পাশে কিছু সময় অতিবাহিত করেন অনিন্দ্য ইসলাম অমিত। পুত্র হারানো শোকে কাতর মাকে তিনি শান্তনা দেন। এ সময় বিএনপির ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here