কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পারি দিয়ে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর থেকে নারী ও শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। শনিবার ভোররাতে মহেশপুর উপজেলার একাশিপাড়া গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-যশোরের ঝিকরগাছা উপজেলার রাজাপুর গ্রামের ইলিয়াছ শেখের ছেলে আসাদুজ্জামান (১৬), মৃত আবুল শেখের ছেলে সাগর শেখ (৩২), তার স্ত্রী জোসনা বেগম (২৫) ছেলে হাসান শেখ (৪), নওগার আত্রাই উপজেলার পৌসাত্ততা গ্রামের মৃত খাজাউদ্দিন প্রামানিকের ছেলে সাহাদত আলী (২৪) ও তার স্ত্রী ফামেতা জাহান শিউলী (১৯)। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই ৬ জন ও সহযোগিতা করার জন্য আর ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















