কালিগঞ্জে মিশন মহিলা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
429

শেখ ইমন হোসেন কালিগঞ্জ (ভ্রাম্যমান) প্রতিনিধি ঃ কালিগঞ্জে মিশন মহিলা উন্নয়ন সংস্থার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে মিশন মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি ছকিনা পারভীনের সভাপতিত্বে ও মিশন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালনক শেখ আব্দুল্লাহ এর সঞ্চালানয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসকাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসকাবের সাংঠনিক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, নির্বাহী সদস্য মোদাচ্ছের হোসেন জান্টু, মিশন মহিলা উন্নয়ন সংস্থার কর্মী মনি মালা গাইন। অনুষ্ঠানে দেবহাটা পল্লী সমাজ ফাউন্ডেশনের রিয়াজুল ইসলাম সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সম্মননা স্বারক করে। পরে কেক-কেটে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here