উদয় শংকর সিংহ,কেশবপুর ব্যুরো ঃ আসন্ন ২৮ শে ফেব্রুয়ারী কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম কে নৌকা প্রতীকের বিজয়ী করার লক্ষ্যে পথসভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে পথসভা উপজেলা যুবলীগের আহ্ববায়ক কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথিরি বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইজ্ঞিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার। এ সময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী রফিকুল ইসলাম। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্ববায়ক আবু সাদ লাভলুর পরিচালনায় পথসভায়বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন, সহ সভাপতি এইচ এম আমির হোসেন,সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নবীরুজ্জামান বাবু, সহ সম্পাতক বাবলুর রহমান বাবলু, কেশবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















