উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, লাহুড়িয়া গ্রামের তারিক মোল্যার স্ত্রী মুন্না বেগম গতকাল সন্ধ্যায় হাস খুঁজতে বাড়ির পাশে যায়। এ সময় শিশু চার বছর বয়সী ছেলে তানজিল ও আড়াই বছর বয়সী মেয়ে তাসনিম তার মাকে খুঁজতে পুকুর পড়ে যায় এবং পুকুরে পড়ে যায়। হাঁস খুজে তার মা ঘরে ফিরে সন্তান দুটিকে না দেখে আশেপাশের বাড়িতে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে। লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল জলিল জানান, খবর শুনে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পরিবারের কোন আপত্তি না থাকায় দাফনের অনুমতি দেয়া হয়েছে।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














