স্টাফ রিপোর্টার : বন্যপ্রাণি অপরাধ দমন ও সংরক্ষণে জনগণের ভেতর সচেতনতা বৃদ্ধির লক্ষে যশোরে চলছে দশদিনব্যাপি বন্যপ্রাণী অপরাধ ও ফরেনসিক ব্যবস্থাপানা বিষয়ক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা। শনিবার যশোর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার উদ্বোধন করেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবীব। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকনের সভাপতিত্ত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর ড. তপন কুমার দে, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুসা কালিম উল্যাহ। এই প্রশিক্ষণে দশ জেলার বন কর্মকর্তাসহ ৩০ জন অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















