স্টাফ রিপোর্টার : বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে থাকে প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রীর হরেকরকমের আয়োজন। রক্তদান গতানুগতিক বিষয় হলেও, যেন এ আয়োজনটি ছিলো আর দশটা আয়োজনের থেকেও ভিন্ন। যা লাখো-কোটি টাকার মূল্যের কাছেও হার মেনে যায় নিমিষেই। ভালোবাসা দিবসে একই সাথে স্বামী-স্ত্রীর রক্তদান। ভালোবাসা দিবসে রক্ত দিবেন বলে উনারা রোগী খোঁজার উদ্দেশ্যে দুই-তিন দিন আগে থেকেই ফেসবুকেও পোস্ট করেন। অবশেষে কাঙ্খিত সেই চাওয়া পূরণ হলো এই যুগলের। ভালোবাসা দিবসে ব্যতিক্রমী আয়োজনে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্তদানের মাধ্যমে শ্রেষ্ঠতম উপহার প্রদান করলেন খালেদুর রহমান টিটু ও নুরুন্নাহার স্বপ্না নামের এই দম্পতি। সাথে সাথেই উনারা চেয়েছেন বাবা-মায়ের সামান্য ভুলের কারনে যেন বাংলাদেশে আর কোন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম না হয়। এজন্য তারা পথিমধ্যে থাকা কিছু মানুষকেও বিয়ের আগে রক্ত পরীা করা এবং তারা থ্যালাসেমিয়ার বাহক কিনা তা জেনে এবং বুঝে বিয়ে করার বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করেন। তখন পৃথিবীর সমস্ত সুখ যেনো একসাথে জড়ো হয়, যখন এমনইভাবে ভালোবাসার দুই’য়ে-এক আত্মা মিলে ভালোবাসাকে উৎসর্গ করে। অসীম শ্রদ্ধা এই বিশ্ব প্রেমিক, মানতবতা প্রেমি যুগলের প্রতি। আপনাদের’কে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা। (আপনার বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় বিষয়টি প্রকাশ করে, মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে এবং উদ্বুদ্ধকরণ করতে আপনার সদয় মর্জি হয়।)
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














