(নিজস্ব প্রতিবেদক) নড়াইল : নড়াইলের লাহুড়িয়া স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ১৫০ অসহায় পরিবারকে খাদ্যসহায়তা দেয়া হয়েছে। গত তিনদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এ উপলক্ষে নড়াইলের লাহুড়িয়া এইচ এ কে একাডেমি চত্বরে কর্মসূচীর উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আবদুল হান্নান রুনু। লাহুড়িয়া স্টুডেন্ট ফোরামের সভাপতি সৈয়দ শাহ জামান সাদিদের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম, লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দাউদ হোসেন, লাহুড়িয়া সিসি ফাজিল মাদরাসার অধ্যক্ষ ফজলুল করিম মাসুদ, লাহুড়িয়া এস এম এ আহাদ মহাবিদ্যালয়ের প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম, লাহুড়িয়া এইচ এ কে একাডেমির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম কুদ্দুস, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, লাহুড়িয়া স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক সোহানুর রহমান আকাশ, ত্রাণ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক হাসিবুল ইসলাম, সদস্য সচিব জোবায়ের রহমান প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক সোহানুর রহমান আকাশ জানান, সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠার পর সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে করোনাভাইরাসের দুর্যোগময় মুহূর্তেও আমরা কর্মহীন অসহায় মানুষের পাশে আছি।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














