মোংলা প্রতিনিধি : মোংলার সাবেক জেলা ছাত্রদল নেতা সি এম হাসান বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু বরন করেন। ইন্না লিল্লাহে ওয়া—–রাজিউন। আমরাতো আল্লহর, একদিন তারই কাছে ফিড়ে যাবে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তার হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। বুধবার বিকাল আছর বাদ মোংলা বি এল এস জামে মসজিদে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। সি এম হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাগেরহাট জেলা শাখার সাবেক সহ সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনে বিএনপির দলীয় আন্দোলনেও সে সর্বক্ষনিক সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে মোংলার ছাত্রদল ও বিএনপি নেতা কর্মিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বুধবার ঢাকা থেকে তার মরদেহ দুপুর ১ টায় মোংলা বাস ষ্ট্যান্ডে পৌছালে হাজারো ছাত্রদল ও বিএনপি নেতা কর্মিরা সেখানে ভিড় জমায়। মোংলা পৌর বিএনপির সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সি এম হাসানের মরদেহ আসা থেকে শুরু করে দাফন সম্পুর্ন পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন। সাবেক ছাত্রদল নেতা সি এম হাসানের মৃত্যুর সংবাদে সোস্যাল মিডিয়ার মাধ্যমে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব ড. শেখ ফরিদুল ইসলাম সহ বিভিন্ন নেতাকর্মি ও তার অনুসারিরা শোক বৃবিতি প্রদান করেন। তার মৃত্যুতে বাগেরহাট জেলা বিএনপি ও মোংলা বিএনপির সকল নেতাকর্মিরা শোক শন্তাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















