নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা-বাউফল উপজেলা সীমান্তে বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে জোয়ার ভাটার খালে বাঁধ দিয়ে ব্রিজ নির্মান করছে। ফলে এলাকাবাসী মৎস্য শিকারের মহোৎসব আর খালে পানি না থাকায় বোরো চাষিদেরও সর্বনাশ হচ্ছে। ঐ খালে বাঁধ দেয়ায় তিন ইউনিয়নের আট গ্রামে পানির অভাবে প্রায় ২০হাজার মানুষসহ বোরো চাষিরা দূর্ভোগে পড়েছে। জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬নম্বর ওয়াডের দশমিনা-বাউফল সীমান্তের খালে বাঁধ দিয়ে বগী বাজার ব্রিজ নির্মানকাজ চলমান থাকায় দীর্ঘ সাড়ে তিনমাস পর্যন্ত খালে পানি না থাকায় কৃষকের চরম পানি সংকট দেখা দিয়েছে। আর হাহাকার করছে খালের দুই পারে বসবাসরত মানুষ এবং পানির জন্য কৃষকরা বোরো চাষ করতে পারছে না। রোপা বোরো ধান এখন শুকিয়ে যাচ্ছে পানি অভাবে। বর্তমানে পুকুর ও ডোবার পানি দিয়ে সেচ দেয়ার কারনে পানির উৎস প্রায় শেষ হয়ে গেছে। বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাস পাড়া গ্রামের বোর চাষি মোঃ জামাল হাওলাদার, মজিদ, কবির হোসেন ও জামাল মৃধা জানান, আমাদের পানি সংকটে বোর ধান এখন শুকিয়ে গেছে। ইউনিয়ন পরিষদ সদস্য নিজাম রাড়ি জানান, খালের বাধ কেটে দিতে বারবার বলা হয়েছে কিন্তু ব্রিজ নির্মানকারীরা তা শুনছে না। উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহাম্মেদ জানান, খালের বাঁধ কেটে পানি চলাচলের ব্যাবস্থা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও প্রকৌশলীকে অনুরোধ করছি। উপজেলা নির্বাহী অফিসার মকবুল হোসেন জানান, বাঁধ কেটে পাইপের মাধ্যমে পানি চলাচলের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন জানান, খোঁজ খবর নিয়ে কৃষকের সুবিধার্থে ব্যবস্থা নেয়া হবে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














