ঝিকরগাছা থেকে ৮ বছরের শিশু নিখোঁজ

0
343

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা বাজার থেকে ৮বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে দাদী আম্বিয়া বেগম (৬৫)। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ঝিকরগাছা পৌর সদরের মোবারকপুর কলেজপাড়া গ্রামের ফোরকান আলীর ছেলে ও আম্বিয়া বেগমের পোতাছেলে রাজু আহমেদ (৮), সম্প্রতি ১৭ ফেব্রুয়ারী দুপুর ২টার দিকে বাড়ী হতে ঝিকরগাছা বাজারে আসে। পরবর্তীতে সে আর রাড়ি ফিরে না। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি। ছেলেটির গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, বয়স ০৮ বছর, উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও টিয়া কালারের ছাপা শার্ট পরিহিত ছিলো। শিশুটির সন্ধান পেলে আম্বিয়া বেগমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মোবাইল নম্বর ০১৭৩২-৭১৫৯৯৭।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here