শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের সপ্তাহব্যাপী প্রশিক্ষন ক্যাম্প অনুষ্ঠিত

0
345

শ্যামনগর ব্যুরো ঃ ফ্যামিলি প্লানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও পরিবার পরিকল্পনা কার্যালয়, শ্যামনগরের বাস্তবায়নে ফ্যামিলি প্লানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারী’র আওতায় নবনিয়োগকৃত স্বেচ্ছাসেবীদের গতকাল শনিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত ৬ দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষন ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। গতকাল সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সভাকক্ষে এ প্রশিক্ষন ক্যাম্প অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনার খুলনা বিভাগের যুগ্ম সচিব মোঃ হাবিবুর হক খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উদ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি প্রমুখ। সভাপতি এসএম আতাউল হক দোলন সমাপনী বক্তব্য শেষে সপ্তাহব্যাপি এ প্রশিক্ষন ক্যাম্প উদ্বোধন করেন। এসময় পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও প্রশিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here