শেখ ইমন হোসেন কালিগঞ্জ (ভ্রাম্যমান) প্রতিনিধি ঃ কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণশ্রীপুর ইউনিয়নের ফতেপুর পাড়পাড়া জামে মসজিদের নব কমিটির কতিপয় ব্যক্তি কর্তৃক সাধারণ মুসুল্লীদের উপরে হামলা ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত ৪মার্চ মসজিদ কমিটির ভোটের বিষয়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মসজিদের মুসুল্লী মোঃ আমিনুর রহমানের বসত বাড়িতে যেয়ে মসজিদ কমিটির প্রচার সম্পাদক আব্দুল জলিল পাড়, পিতা-মরহুম ফজর আলী পাড়ের স্ত্রী মমতাজ বেগম হামলা করে মারাত্নক আহত করেছে। মমতাজ বেগম আমিনুরের চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে চোখ নষ্ট করার চেষ্টা করেছে। আমিনুর রহমান গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য কালিগঞ্জ হাসপাতালে ভর্তি হন,রেজিঃ নং-১২২৭/০৮, বিগত ৭/৮/২০ তারিখে পাড় পাড়া মসজিদে কমিটি গঠনের লক্ষে নির্বাচন হয়। মসজিদ কমিটির সেক্রেটারী প্রার্থী রুহুল আমিন পাড় জানান, নির্বাচনে অনেক অবৈধ পন্থা অবলম্বন করে তারা নির্বাচিত হয়েছে। এছাড়া কমিটিতে কতিপয় বিতর্কিত ব্যক্তির মধ্যে মোঃ আব্দুর রহমান তরফদার, পিতা-মরহুম আব্দুর রশিদ তরফদার শ্যামনগর উপজেলার সাবেক শিবিরের সভাপতি ছিলেন। মোঃ ইউনুচ আলী মাস্টার,পিতা-ওমর আলী গাজী, সহকারী শিক্ষক নবীন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ডের জামায়াতের ক্যাশিয়ার ছিলেন। এছাড়া আব্দুল জলিল পাড় ও বর্তমান সভাপতি আজবাহার তরফদার জামায়াতের রাজনীতির সাথে সরাসরি জড়িত। এসমস্ত ব্যক্তিদের কমিটিতে পদ দেওয়ায় সাধারণ মুসুল্লীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আব্দুর রহমান তরফদার কে সহকারী সেক্রেটারী, আব্দুল জলিল পাড় কে প্রচার সম্পাদক, ইউনুচ আলী মাস্টার কে ক্যাশিয়ার ও আজবাহার তরফদার কে সভাপতি করা হয়েছে। তাদের হাত থেকে রেহায় পায়নি সাধারণ মুসুল্লী ফিরোজ হোসেন কারিকর, মোসলেম কারিকর, মোতায়াল্লি আব্দুল্লাহ পাড় প্রমূখ। এছাড়া মসজিদের জমিদাতা মোতায়াল্লি মরহুম আব্দুল গফফার পাড়ের সন্তানেরা যথাক্রমে মোতায়াল্লি হাবিবুল্লাহ পাড়, মোতায়াল্লি শহিদুল ইসলাম পাড় ও মোতায়াল্লি আব্দুল্লাহ পাড় কে কমিটিতে কোন পদে রাখা হয়নি। যেহেতু সাধারণত মসজিদ কমিটির মেয়াদ ১ বছর হয় কিন্তু বর্তমান কমিটি তারা ৩ বছর থাকতে চাচ্ছে। সাধারণ মুসুল্লীরা এই কমিটি বাতিল পূর্বক জমিদাতা মোতায়াল্লিদের উপর দায়িত্ব ন্যাস্ত করার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছে। সমাজে শান্তি রক্ষার স্বার্থে অবিলম্বে এবিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...













