স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগর হত্যার হুমকিদাতাদের অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) গভীর রাতে তাদেরকে আটক করেছে। আটককৃতরা হলো, অভয়নগর উপজেলার নাউলী আড়পাড়া গ্রামের গফফার গাজীর ছেলে সুলতান গাজী এবং একই গ্রামের মোসলেম আকুঞ্জির ছেলে ফুরকান আকুঞ্জি। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাস জানান, সম্প্রতি অভয়নগর উপজেলার শুভরাঢা ইউপি সদস্য নুর আলী শেখের হত্যা মামলা তদন্তের জন্য বৃহস্পতিবারে অভয়নগরে যান। এসময় নুর আলীর সহচর অভয়নগর উপজেলার ইছামতি গ্রামের হাসান আলী খানের ছেলে ফারুক খানকে মোবাইল ফোনে ইউপি সদস্য নূর আলীকে হত্যার হুমকি দেয়। ডিবি পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে বৃহস্পতিবার গভীর রাতে সুলতান গাজী ও ফুরকান আকুঞ্জিকে আটক করে। এসময় হুমকি দেয়া মোবাইল নম্বরসহ সেট উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে একটি দেশীয় শার্টার গান, দুটি রাম দা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ফারুক খানকে হুমকির কথা স্বীকার করেছেন। ইউপি সদস্য নুর আলী শেখের সাথে তারা জড়িত কিনা তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি ইন্সপেক্টর সোমেন দাস।
প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
স্টাফ রিপোর্টার : ঘাপটি মেরে থাকা ফ্যাসিসের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তিরা দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত...
ভৈরব নদ নিয়ে ডাক্তার উষার আহবানে যশোরে ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদের আনুষ্ঠানিক...
কাগজ সংবাদ : যশোরের ভৈরব নদে জমে থাকা কচুরিপানা অপসারণে ডাক্তার উষার ব্যক্তিগত উদ্যোগের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে পরিষ্কারসহ ভৈরব নদ রক্ষায় কাজ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের...
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার...
টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি...
ইমদাদ হোসেন, চুড়ামনকাটি (যশোর) : টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া...
নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব,...
রাজিয়া সুলতানা, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : আজ (শুক্রবার-২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়া উপজেলায় ফ্যাসিস্ট সন্ত্রাসীদের হামলায় নিহত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক...














