ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ আঁঠারমাইলের মাগুরাঘোনায় আপন বড় ছোট ভাইয়ের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। এভাবে বড় ভাইয়ের স্ত্রীকে দিয়ে ছোট ভাইয়ের পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করায় ছোট ভাইয়ের পরিবারটি বর্তমানে চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে। ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক ফফিকের স্ত্রী নুরজাহান ব্গেম(৪০)বাদী হয়ে জমিজমা সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৃত শওকত আলী ফকিরের কন্যা হাসিনা বেগম(৩৫),শাহাদাৎ ফকিরের স্ত্রী শিখা বেগম(৪০),সিরাজুল ফকিরের পুত্র আব্দুল্লাহ ফকির(১৯),শাহাদাৎ ফকিরের পুত্র রাসেল ফকির(১৯) ও সিরাজুল ফকিরের স্ত্রী মর্জিনা ক্ষেগম(৪২)এর নামে খুলনা বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় বিবরণে জানা যায়,গত ১৮/০৬/২০১২ইং তারিখে কোবলা দলিল মূলে ০.১০৫০একর জমি ক্রয় করে বসতবাড়ি তৈরি করে সেখানে বসবাস করে আসছে। কিন্তু গত ২৯/১২/২০২০ইং তারিখে বাদিনীর বাড়িতে অনাধিকার প্রবেশ করে বসতবাড়ি ভাংচুর করে তি সাধন করেছে। কিন্তু ইতিপুর্বে ঐ জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে জমির মালিকরা ডুমুরিয়া থানায় ১৩/১১/২০২০ইং তারিখে একটি অভিযোগ করলে থানা পুলিশ উভয় পরে উপস্থিতিকে একটি সুষ্টু সমাধান সহ আপোষনামা করে দেয়া হয়। আপোষনামায় উল্লেখ করা হয় বিরোধপূর্ণ জমিজমা সংক্রান্ত সকল বিষয় এখানেই নিষ্পত্তি করা হল। কোন পই আইন আদালত বা মামলা মোকদ্দমার আশ্রয় গ্রহন করতে পারবে না। যদি কোন প মামলা মোকদ্দমা করে তাহলে এই আপোষনামা বলে আইন আদালত তা অগ্রাহ্য করবে। কিন্তু তারপরও শুধুমাত্র হয়রানী করার জন্য তারা আদালতে মামলা দায়ের করেছে। এব্যাপারে বাদীনির স্বামী আব্দুল রাজ্জাক ফকির বলেন, আমার ক্রয়কৃত জমিতে অনাধিকার প্রবেশ করে দখলের চেষ্টা করায় আমরা মামলা করেছি। এব্যাপারে শাহাদাৎ ফকির বলেন, ডুমুরিয়া থানা পুলিশের উপস্থিতিতে জমিজমা সংক্রান্ত সকল সমস্যা একটি আপোষনামার মাধ্যমে সুষ্টু সমাধান করা হয়েছে। তারপরও আমার আপন বড় ভাই আব্দুল রাজ্জাক আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...













