আমার মাকে দেখেছেন, “মাকে দেখতে খুব ইচ্ছা করে”। এই কথা আব্দুল্লাহ আর বলবে না

0
332

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভৈরব বাজারের পথ শিশু আব্দুল্লাহ আর বলবে না আমার মাকে দেখেছেন। “মাকে দেখতে খুব ইচ্ছা করে “আমার মা নাকি পাগলী। আমাকে না সবাই মারে। খিদেই খুব কষ্ট করি। গত ১৮ মার্চে বহুল প্রচারিত “দৈনিক যশোর ” পত্রিকায় শিরোনাম হয় ” মাকে দেখতে খুব ইচ্ছা করে ” পথ শিশু আব্দুল্লাহর কথা গুলো। সেই আব্দুল্লাহ ই আবার ২১ শে মার্চ শিরোনাম হলো ” ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে ৯ নিহত”। কে এই আব্দুল্লাহ? মহেশপুরের ভৈরব বাজারে ঘুর ঘুর করে বেড়াই আব্দুল্লাহ। ভিুক জোসেদা বিবি ও দিন মুজুর আঃ মজিদের বাড়ীতে দু কষ্টে বড় হতে থাকে সে। ভিুকজোসেদা বিবি এই প্রতিবেদকের নিকট জানায়েছিলেন। এই বাজারে এক পাগলি ছিল। কে তাকে অন্তঃসত্ত্বা করে কেউ জানেনা। পাগলি অন্তঃসত্ত্বা হলে কেউ তাকে জায়গা দিতো না। সবাই তাকে দুর দুর করে তাড়িয়ে দিতো এবং ঘৃনার চোখে দেখতো। আমি একদিন এই অবস্থা দেখে পাগলীকে আমার বাড়ীতে ঠাই দিই। কিছু দিন পর পাগলির একটা ফুট ফুটে ছেলে সন্তান প্রসব করে। তার কয়দিন পর পাগলি কোথায় যে চলে গেলো কেউ তা জানেনা। আমি ছেলেটির নাম দিলাম আব্দুল্লাহ। সে আমাদের কাছে বড় হতে থাকে। জোসেদা বিবির স্বামী দিনমজুর আঃ মজিদ বলেছিলেন আমরা আর কয়দিন বাঁচব। আব্দুল্লাহর একটা গতি করতে পারলে মরেও শান্তি পেতাম। এই কথা গুলো এখন শুধুই স্মৃতি। গত রবিবার ফরিদপুরের মাঝকান্দিতে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ, তার পালিত মা, জোসেদা বিবি, বাবা আঃ মজিদ ( মৃত্যুর সাথে পান্জা লড়ছে) সহ ৯ জন মারা যাই। আব্দুল্লাহ বাড়ীতে এখন আর কেউ বেঁচে নেই। ভাঙ্গা বাড়ী খাখা করছে। আব্দুল্লাহকে হয়তো সমাজে অবহেলিত, গালমন্দ , কেউ কেউ হয়তো জারজ সন্তান বলে গালি দিতো বলেই মহান রব্বুল আলামীন “আল্লাহ ” তাকে দুনিয়া থেকে তুলে নিয়ে গেলেন। আব্দুল্লাহ ওপারে ভালো থাকিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here