চুকনগর (খুলনা) প্রতিনিধি ॥ ডুমুরিয়ার মাগুরাঘোনা গ্রামের শামছুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে সরকারি খাস-খালের জমিতে অবৈধ ভাবে দখল করে পাকা বসত ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকার ভুক্তভোগী আতাউর রহমান বিশ্বাসসহ ৫০ জন ব্যক্তি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার দক্ষিণ মাগুরাঘোনা গ্রামের মৃত আফছার বিশ্বাসের ছেলে শামছুর রহমান বিশ্বাস মাগুরাঘোনা মৌজার এস.এ ৫৭২৫ দাগের সরকারি খাস সম্পত্তি যা এলাকার সাধারণ মানুষের পানি সরবরাহ কাজে ব্যবহৃত হয় তা শামছুর রহমান বিশ্বাস অবৈধ ভাবে দখল করে পাকা বসত বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন। বিষয়টি নিয়ে পার্শ্ববর্তী বাসিন্দা আতাউর রহমান বিশ্বাসসহ ৫০ জন ব্যক্তি সরকারি খাস জমিতে অবৈধ ভাবে ঘর নির্মাণ কাজ বন্ধ এবং এলাকার পানি নিষ্কাশনের জন্য উক্ত খাস খালটি উন্মূক্ত রাখার দাবিতে গত ২৩-০৩-২০২১ ইং তারিখে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে উপজেলা প্রশাসন স্থানীয় বয়ারসিং আটলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সরেজমিন তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ইউএনও’র নির্দেশনা মোতাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন গত বৃহস্পতিবার সরেজমিনে যেয়ে শামছুর রহমান বিশ্বাসকে ঘর নির্মাণ কাজ স্থগিত রাখতে বলেন। কিন্তু তার নির্দেশনা উপেক্ষা করে গতকাল শুক্রবারও ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। এ বিষয়ে জানতে চাইলে বয়ারসিং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, ইউএনও স্যারের নির্দেশনা মোতাবেক আমি সরেজমিনে গিয়ে ঘর নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ জানান, এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বয়ারসিং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সে মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














