বেনাপোলে থেকে এনামুলহকঃ ভারত ফেরত বাংলাদেশিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাগনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ বুধবার (২৬ মে) বিকাল ৫টার সময় যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বেনাপোল স্থলবন্দর সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিসি বিভাগীয় কমিশনার খুলনা মোঃ ইসমাইল হোসেন৷ এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ার্দার, বেনাপোল কাষ্টমস্ হাউসের কমিশনার মোঃ আজিজুর রহমান, যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির সিও লে.কর্নেল সেলিম রেজা ও উপ-অধিনায়ক মেজর তৌফিক মাহমুদ , যশোর জেলার সিভিল সার্জন শেখ আবু শাহিন, বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মোঃ আব্দুল জলিল, শার্শা উপজেলা নিবার্হি অফিসার মীর আলিফ রেজা, শার্শা উপজেলা সহকারী ভূমি কমিশনার রাসনা শারমিন মিথি,বেনাপোল স্থলবন্দর উপ- পরিচালক (ট্রাফিক) মামুন তরফদার, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান, বেনাপোল ইমিগ্রেশন তদন্ত ওসি মুজিবুর রহমান, শার্শা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স কর্মকর্তা ইউছুফ আলী ও স্থানীয় গনমাধ্যম কর্মীরা। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন (এনডিসি) বলেন, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ভারত ভেরত সকল বাংলাদেশি যাত্রীদেরকে আাবাসিক হোটেলে ১৪ দিনের কোরাইনটাইনে রাখা হচ্ছে। যেসব যাত্রীরা সমস্যায় আছে তাদেরকে খাবার সরবরাহসহ অন্যান্য সহযোগিতা করা হচ্ছে। ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ড্রাইভার হেলপাররা যাতে বাহিরে বের হতে না পারে তার জন্য প্রশাসন কাজ করছেন।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...














