নাভারণ (যশোর) সংবাদদাতা \ যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রতিনিয়ত মানুষ প্রবেশ অব্যাহত রয়েছে। ২৩ মে থেকে ৩০ মে পর্যন্ত এ বন্দর দিয়ে ৭৪০ জন পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন। দেশে ফেরত আসা যাত্রীদের ঝিকরগাছার গাজিরদরগাঁ ও বেনাপোলের বিভিন্ন হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা নতুন করে ভারত ফেরত আরো দুই ব্যক্তির শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দুই ব্যক্তিসহ ৪৯ জন গত ১৫ মে ভারত থেকে বাংলাদেশে আসার পর ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ মাদরাসায় কোয়ারেন্টিনে রাখা হয়। গত ২৯ মে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা সকল ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীায় পাঠানো হয়। পিসিআর টেস্টের ফলাফলে করোনা পজেটিভ রেজাল্ট আসার কারণে তাদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে। গত ২৬ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ১৩ জন ও ভারত ফেরত ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ জন ভারতীয় ভ্যারিয়েন্টের করোনায় আক্রান্ত। স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিাশ্চত করেছেন।বেনাপোল চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, বেনাপোল সীমান্ত আগে থেকেই লকডাউন রয়েছে। তারপরও হাইকমিশনের অনুমতি সাপেে দু’দেশে আটকে পড়া যাত্রীরা নিজ নিজ দেশে ফিরছিলেন। তবে পশ্চিমবঙ্গ সরকারের লক ডাউনের কারনে যাত্রী চলাচল অনেক কম। গত ৭ দিনে ৭৪০ জন যাত্রী ভারত থেকে দেশে ফিরেছেন। ভারতে ফিরে গেছে ৮৩ জন। গত ৭ দিনে ৩ জনের লাশ দেশে এসেছে।
Home
খুলনা বিভাগ বেনাপোল দিয়ে ভারত ফেরত ১৭ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ৫জন ভ্যারিয়েন্টসহ...
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...













