লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর এলাকায় একদল প্রতারক চক্র জালজালিয়াতির মাধ্যমে অন্যের সম্পত্তি আত্মসাৎ করবার অপতৎপরতা চালাচ্ছে। পারশালনগর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, আমার পিতা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নজরুল ইসলামের মৃত্যুর পর মা ও বোনকে নিয়ে আমি পিতার রেখে যাওয়া সামান্য জমাজমিতে কৃষি কাজ করে নিজ বাড়িতে বসবাস ও জীবিকা নির্বাহ করছি। কিন্তু বাতাসি গ্রামের মৃত দবির শেখের ছেলে ভূমি দস্যু ও জালজালিয়াত চক্রের সদস্য মোঃ হেমায়েত হোসেনসহ সঙ্গীয়রা প্রতারনা ও জালিয়াতির আশ্রয় নিয়ে আমার পিতার দলিল ও রেকর্ডিয় বসতবাড়িসহ জমাজমি দখলের অপচেষ্টা করছে। ওই প্রতারক চক্র জালজালিয়াতির আশ্রয় নিয়ে জালিয়াতি দলিল সৃজনসহ সম্পত্তি বেচাকেনার পায়তারা করছে। মোঃ আব্দুল্লাহ আল মামুন অভিযোগে আরো জানান, ভূমিদস্যু মনির হোসেন আল্লাদ, সুফিয়া খানম, হেনা বেগম, বন্নি খানম, হেমায়েত হোসেন সহ অজ্ঞাতরা ২০১৬ সালের ১৭ মে রাতে আমার বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে আমার দাদি কুলসুম বেগম(৮৩) এর লাশ ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে চলতি বছর ২৫ মে নড়াইল বিজ্ঞ আমলি আদালতে মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে উপরিল্লেখিতদের নামে মামলা দায়ের করেছেন। যার নং-এমপি/৫৪/২১। সূত্র জানায়, মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই (যশোর)। মোঃ আব্দুল্লাহ আল মামুন আশংকা করছেন, ভূমি দস্যুরা তার পরিবারের বড় ক্ষতিসাধন করতে পারে। এ বিষয়ে লোহাগড়া থানায় গত ৬ জুন সাধারণ ডায়েরি করেছেন তিনি। যার নং- ২৩১। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













