স্টাফ রিপোর্টার কালীগঞ্জ ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুর ও বারোবাজার বেদে পল্লীর শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য বিতরণ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ দুই বেদে পল্লীর ২৫০ পরিবারের শিশুদের জন্য গুড়া দুধ, চিনি, সুজি ও বিস্কুট বিতরণ করা হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা আব্দুল্লাহ হেল মাসুম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক শাহারিয়ার হোসেন, আর ডিএ খাইরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম ও গনমাধ্যমকর্মী সহ স্থানীয় আ’লীগ নেতৃাবৃন্দ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













