কেশবপুরে পৌরসভার উদ্যোগে ১৩ হাজার মাস্ক বিতরণ

0
397

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : কেশবপুরে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পেয়েছে। গত দু’দিনে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মানুষের স্বাস্থ্য সুরায় পৌরসভার উদ্যোগে বুধবার ১৩ হাজার মাস্ক ও ৭০ পিচ বড় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহসানুল মিজান রুমী বলেন, নমুনা পরীায় মঙ্গলবার ৬ জন ও বুধবার ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন সংবাদকর্মীও রয়েছেন। করোনা মোকাবেলায় পৌরসভার উদ্যোগে শহরের সকল মসজিদ, মন্দিরসহ সাধারণ মানুষের মাঝে ১৩ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। পৌরসভার সচিব মোশাররফ হোসেন বলেন, মানুষের মাঝে বিতরণের জন্য পৌর মেয়র রফিকুল ইসলাম বুধবার ১৩ হাজার মাস্ক ও ৭০ পিচ বড় হ্যান্ড স্যানিটাইজার কাউন্সিলরদের হাতে তুলে দেন। এ ব্যাপারে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, পৌর এলাকার মানুষের স্বাস্থ্য সুরার জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here