স্টাফ রিপোর্টার : যশোরের মণিরমাপুরের মোহনপুর গ্রামের প্রতিবন্ধী বোরহান কবির হত্যা মামলায় হাদিউজ্জামান নাঈমকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাবুল আলম। অভিযুক্ত নাঈম মণিরামপুরের কৃষ্ণবাটি গ্রামের নুরুল ইসলাম দফতরীরর ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, বোরহান কবির মানষিক প্রতিবন্ধী। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি কবির মণিরামপুর বাজারে একাউন্টিং কোচিং সেন্টারে যায়। এরপর একটি সাইকেলে কবির রাজগঞ্জ- চাঁদড়া সড়কের খালিয়া গ্রামের পাকা রাস্তায় যেয়ে একটি মোটরসাইকেল আসতে দেখে। এ সময় কবির তার সাইকেল রেখে মোটরসাইকেল থামানোর সংকেত দেয়। মোটরসাইকেল চালক নাঈম ছিনতাইকারী ভেবে তার সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে নাঈম লোহার রড দিয়ে কবিরের মাথায় আঘাত গুরুতর জখম করে। আহত কবিরকে প্রথমে মণিরামপুর পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কবিরকে ঢাকায় নেয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পরদিন কবির মারা যায়। এ ব্যাপারে নিহতের পিতা আহসানুল বাদী হয়ে নাঈমকে আসামি করে মণিরমাপুর থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামির দেয়া তথ্য ও সাীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় নাঈমকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত নাঈমকে আটক দেখানো হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













