দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থির সমর্থক কর্তৃক নৌকা সমর্থককে রগ কর্তন করার হুমকি ও আওয়ামী লীগ অফিসে ডাবল তালা দেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, গত বুধবার বেলা ১১টায় উপজেলার আদমপুর বাজারস্থ আ’লীগ অফিস থেকে ধমকিয়ে নৌকা সমর্থকদের বের করে দেয়ার অভিযোগ পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম ও সঙ্গীয় ফোর্স পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে সন্ধ্যা ৭টায় উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উত্তপ্ত এলাকা পরিদর্শন করে অফিসে গেলে ডাবল তালা দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও শতাধিক মানুষের সামনে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মৃধা অভিযোগ করে বলেন, ঘোড়া প্রতীকের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান সমর্থকরা আ’লীগ অফিসে তালা ঝুঁলিয়ে দিয়েছে। নৌকা সমর্থক ছালাম জানায়, ঘোড়া সমর্থক ছালাম আমার মা-বোন ও বাবাতে তুলে গালাগাল দেয়। মারধর করার জন্য বারবার তেড়ে আমার কাছে আসে। ‘নৌকা নিয়া ভালই দৌড়াইছো, তোর পিঠের চামড়া তুলে নেব’ বলে হুমকি দিয়েছে। একই গ্রামের মতলেব খাঁর ছেলে মোঃ রেজাউল বলেন, আমি কাজের উদ্দেশ্যে আউলিয়াপুর বাজারে গেলে ঘোড়া সমর্থক দিপু আমার রগ কর্তন করবে বলে হুমকি দেয়। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ইকবাল মাহমুদ লিটন বলেন, স্থানীয় এমপি এস.এম শাহাজাদাকে টেলিফোনে মারধর, হুমকি ও আ’লীগ অফিসে তালা দেয়ার ঘটনা জানিয়েছি। এমপি নির্বাচন পরবর্তী এই ঘটনায় বহরমপুর ও আলীপুর ইউপির আ’লীগ নেতাকর্মীদের নিয়ে পৃথক বর্ধিত সভা করার পরামর্শ দিয়েছেন। অভিযোগের বিষয়ে বেসরকারি ফলাফলে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান সোহাগ বলেন, এ সকল ঘটনা সাজানো, আমি এ ঘটনার বিষয়ে কিছুই জানিনা। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ জসীম বলেন, আমি আ’লীগ অফিসে তালা দেবার কথা শুনে ঘটনাস্থলে এসে আ’লীগ অফিস ডাবল তালা দেখতে পাই। অভিযোগ পেলে কে বা কাহারা করেছে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













