নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলায় সিডর, রেশমী, নার্গীস, আইলা, আম্ফান ও সর্বশেষ ইয়াস’র তান্ডবে উপকূলীয় চরাঞ্চলে বেড়িবাঁধ না থাকায় প্রতি বছর প্রায় কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে। ঘূর্নিঝড়-জলোচ্ছ্বাসের কবলে পরে একাধিক বার সর্বশান্ত হয়েছে উপকূলীয় উপজেলা দশমিনার মানুষ। উপজেলা সদরের সাথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন দূর্গম চরাঞ্চলে বেড়িবাধ না থাকায় চরবোরহান, চরশাহজালাল, চরহাদী,চরবাঁশবাড়ীয়া,চরঘূর্নি, চরআজমাইন, লালচর, চরতৈলক্ষ্য, চর ফাতেমা সহ দশমিনার চরাঞ্চলে প্রতি বছর ঘূর্নিঝড় ও জলোচ্ছ্বাস ও সাগরের নোনা পানি ঢুকে চরে বসবাসকারী কৃষকদের ফসলের ব্যপক য়তি হচ্ছে। বার বার ফসল হানির কারনে হাজার হাজার চরের কৃষক, মহাজন ব্যাংক ও এনজিও থেকে একাধিকবার ঋন গ্রহন করে পরিশোধ করতে পারছে না। উপজেলায় বুড়াগৌরাঙ্গ ও তেঁতুলিয়া নদীর বুকচিরে জেগেওঠা ছোট বড় ২৫/৩০ টি চরে ৫০ হাজার মানুষের জনবসতি রয়েছে। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চরাঞ্চলে বেড়িবাধসহ উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেনি। চরের কৃষকেরা সরকারের কাছে বেড়িবাধ নির্মানের দাবী জানিয়ে বহুবার স্বারকলিপি ও মানব বন্ধন করেছে। চরবোরহানের বাবুল সরদার (৪৮) মোকলেস মাতুব্বর (৬৫ )জানান, এই সব চরে জনবসতী গড়ে ওঠার ৩৫/৪০ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত বেড়ীবাধ নির্মান করা হয়নি। এসব চরের চারদিকেই নদী দ্বারা বেষ্টিত। চরশাহজালালের কৃষক রফিক হোসেন (৪০) হানিফ বয়াতী (৫৬) বাদশা হাওলাদার (৫৫) জানান, আমাগোরে আল্লায় বাচায়ে রাখছে,আমাগো চরে কোন বেড়িবাধ না থাকায় বন্যা জলোচ্ছ্বাসে নোনা পানি ঢুকে প্রতি বছর ফসল নষ্ট হচ্ছে। আমরা সরকারের কাছে বেড়িবাধ চাই,রিলিফ চাই না। চরহাদির কৃষক বারেক হাওলাদার(৫৫),মোঃ আমিন(৪০) মতি মাতুব্বর (৬০) কালু মৃধা (৬৫) জানান,ঝড় জলোচ্ছ্বাসের পর সরকারি ও বেসরকারীভাবে চরের মানুষকে ত্রান দিলেও বন্যার হাত থেকে আমরা কিভাবে বাচতে পারি সে ব্যবস্থা কেউ করে দেয় না। তারা জানান,ঘূর্নিঝড় জলোচ্ছ্বাসের তি অবর্ননীয়। বেড়িবাধ ছাড়া আমাদের বাচাঁর কোন উপায় নেই। বারবার ত্রান না দিয়ে একবার বেড়ীবাধ নির্মান করে দিন। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাশঁবাড়িয়া চরের কৃষক মনির হাওলাদার(৫০),আজাহার বেপারী(৬০),কবির হোসেন(৫৫),আলমাছ ফকির(৪৫) জানান,তাদের চরে বেড়ীবাধ না থাকায় কয়েক দফা বন্যায় েেতর ফসলের ব্যাপক য়তি হয়েছে। চরাঞ্চলের কৃষকের একটাই দাবি ত্রান নয় এবার বেড়িবাধ চাই। দশমিনার ইউপি চেয়ারম্যান ইকবাল মাহামুদ লিটন জানান,চরহাদীতে বেড়ীবাধ নির্মানের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। তিনি আরো জানান,বন্যা ও জলোচ্ছ্বাসে চরে নোনা পানি ঢুকে ফসলের ব্যাপক তি করছে। বাঁশবাড়ীয়ার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন জানান, উপজেলা সমন্বয় সভায় চরে বেড়িবাধ নির্মানের দাবি জানিয়েছি। চরবোরহান ইউনিয়নের চেয়ারম্যান নজির আহমেদ সরদার জানান, চরাঞ্চলে বেড়িবাধ না থাকায় ঝড় জলোচ্ছ্বাসে নদী ও সাগরের নোনা পানি ঢুকে কৃষকের ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি হয় তাই চরাঞ্চলে বেড়িবাধ নির্মান করা একান্ত প্রয়োজন। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাফর আহমেদ জানান, ঝড় জলোচ্ছ্বাস ও নোনা পানি ঢুকে প্রতি বছরই কৃষি ফসলের ব্যপক ক্ষতি হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন জানান, চরের বেড়িবাধ নির্মানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্য এস,এম,শাহজাদা জানান, বিষয়টি পানি সম্পদ মন্ত্রনালয়কে অবহিত করা হয়েছে তারা জানিয়েছেন এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে। উপজেলা ত্রান ও পূর্নবাসন অফিস সুত্রে জানা গেছে ঘূর্নিঝর সিডর থেকে আম্ফান ও ইয়াস পর্যন্ত চরাঞ্চলে প্রায় ১শ কোটি টাকার ফসলের তি হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














