যশোর ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এক দিনে ৭৭ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৩৪ জন নতুন রোগী। কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত ৭৭ জনকে নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৫৩। নতুন ৪ হাজার ৩৩৪ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হল ৮ লাখ ৮৩ হাজার ১৩৮। সরকারি হিসাবে একদিনে ৩ হাজার ২৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ জন। আগের দিনের তুলনায় রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমলেও এক সপ্তাহের ব্যবধানে দুই েেত্র তা ৫০ শতাংশের মতো বেড়েছে। শুক্রবার ১০৮ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা গত ৯ সপ্তাহের মধ্যে মধ্যে সবচেয়ে বেশি। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ১৯ এপ্রিল এক দিনে ১১২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেটাই দেশে এক দিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। আগের দিন শনাক্ত হয়েছিল ৫ হাজার ৮৬৯ জনের মধ্যে। সে হিসাবে দিনে শনাক্ত রোগী ১ হাজারের বেশি কমেছে। স্বাস্থ্য অধিদপ্তর হিসাবে, গত এক সপ্তাহে (২০-২৬ জুন) তার আগের সপ্তাহের (১৩-১৯ জুন) চেয়ে রোগী শনাক্তের হার ৪৯ শতাংশ বেড়েছে। এই সময়ে মৃত্যু বেড়েছে ৪৮ শতাংশ। এই সময়ে নমুনা পরীা ১৮ শতাংশ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ২৬২টি নমুনা পরীা হয়, যা নিয়ে মোট পরীতি নমুনার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৮২ হাজার ৩৮১টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীা বিবেচনায় শনাক্তের হার ২২ শতাংশ ছাড়িয়েছে। আর এই পর্যন্ত নমুনা পরীা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। গত এক দিনে শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে ১৩২৮ জনই ঢাকা জেলার। এছাড়া যশোরে ৪৭০ জন, খুলনায় ১৭২ জন, ফরিদপুরে ১৫৫ জন, কিশোরগঞ্জে ১১০ জন, চট্টগ্রামে ২১৬ জন, নোয়াখালীতে ১২৮ জন, রাজশাহীতে ১৭১ জন, রংপুরে ১৫৫ জন রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯ জন কোভিড রোগী মারা গেছে কুমিল্লা জেলায়। তাদের নিয়ে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ২০ জন রোগীর মৃত্যু হয়েছে। ঢাকা জেলায় মৃত্যু হয়েছে ৭ জনের। ঢাকা বিভাগে মৃতের সংখ্যা ছিল ১৭। খুলনা বিভাগে ১৯ জনের মৃত্যু হয়েছে, যার ৭ জনই যশোর জেলার। এছাড়া সিলেট বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ১ জন, রংপুর বিভাগে ৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ২৮ জনেরই বয়স ছিল ৬০ বছরের বেশি। এদের ৪৮ জন ছিলেন পুরুষ, ২৯ জন ছিলেন নারী।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













