নোমান পারভেজ শৈলকূপা ঝিনাইদহ : বিউটি খাতুন (২৪) নামে এক গর্ভবতি নারীর মৃত্যুর ঘটনায় বন্ধ করে দেওয়া “শৈলকুপা প্রাইভেট হাসপাতাল” নামে একটি বেসরকারী কিনিকে রোগী দেখে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছেন ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু চিকিৎসক ডাঃ হুমায়ন সাহেদ। তিনি সরকারী আদেশ অমান্য করে কি ভাবে ওই কিনিকে শুক্রবার দিনভর রোগী দেখলেন তা নিয়ে সমালেঅচনার সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন টাকা হলেই কি সব আদেশ আর বিধি বিধান থোড়াই কেয়ার করা যায় ? তথ্য নিয়ে জানা গেছে, গত ২৬ জুন সরকারী হাসপাতাল থেকে ভাগিয়ে নিয়ে যাওয়া বিউটি ডাক্তার ও নার্স না থাকার কারণ ওই কিনিকে মারা যান। এ নিয়ে জেলা ব্যাপী আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। সিভিল সার্জন খবর পেয়ে চিঠি দিয়ে কিনিকটি বন্ধ করে দেন। অথচ সেই বন্ধ কিনেক রোগি দেখেন ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু চিকিৎসক ডাঃ হুমায়ন সাহেদ। শুক্রবার তিনি শতাধীক রোগী দেখেন। রোগী দেখা অবস্থায় সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম তাকে ফোন করেন এবং বন্ধ কিনিকে রোগী দেখার কারণ জিজ্ঞাসা করেন। জবাবে ডাঃ হুমায়ন সাহেদ সিভিল সার্জনকে জানান, কিনিকটি যে চিঠি দিয়ে বন্ধ করা হয়েছে তা তিনি জানেন না। গনম্ধ্যম কর্মীদের কাছেও ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু চিকিৎসক ডাঃ হুমায়ন সাহেদ বলেছেন তিনি বন্ধের বিষয়টি জানতেন না। ঝিনাইদহ সিভিল সার্জন বন্ধ করা কিনিকে রোগী দেখার কথা স্বীকারে করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। উল্লেখ্য বিউটি খাতুন (২৪) নামে এক গর্ভবতি নারীর প্রসব বেদনা শুরু হলে প্রথমে নিয়ে যাওয়া হয় নিকটস্থ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু শৈলকুপা সরকারী হাসপাতালের গেটের সামনে অপেমান দালালরা তাকে জোর পুর্বক ভাগিয়ে শৈলকুপা প্রাইভেট হাসপাতাল নামে ওই বেসরকারী কিনিকে ভর্তি করেন। ডাক্তার ও নার্স না থাকার কারণে ওই নারী ৩ ঘন্টা প্রসব বেদনায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিউটি খাতুন শৈলকুপা পৌরসভার বাজারপাড়া গ্রামের রিপন হোসেনের স্ত্রী। বিউটির মৃত্যুর পর কিনিকের ছয় মালিক ও ম্যানেজার গাঢাকা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে কিনিকের সামনে মোতায়েন করা হয় পুলিশ।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













