খুলনা প্রেসকাবের ৪-বারের সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৩ জুলাই ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে তিনি বলেন, প্রথিতযশা প্রবীণ সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ ২ জুলাই দিবাগত রাত ৩টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ৮২ বছর বয়সে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে নিখুঁত সংবাদ পরিবেশন করে তিনি সাংবাদিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করেন। সাংবাদিকতায় বিশেষ অবদান এবং বিতর্কের ঊর্ধ্বে থাকায় ২০০৮ সালে সাদা মনের মানুষ হিসেবে জেলা প্রশাসন থেকে স্বীকৃতি প্রাপ্ত হন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। শোকবাণীতে তিনি আরো বলেন, জনাব শাহাবুদ্দিন আহমেদ ছিলেন সাংবাদিকদের বাতিঘর। তিনি প্রায় অর্ধশত বছর ধরে খুলনাঞ্চলের সাংবাদিকতা ও সংবাদপত্র জগতের এক উজ্জ্বল নত্র ছিলেন। দৈনিক সংবাদপত্র সম্পাদনা ও তার পাশাপাশি অধ্যাপনা, রাজনীতি, সমাজ সেবা, উন্নয়ন ও আন্দোলন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। খুলনা প্রেসকাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে আমি জনাব শাহাবুদ্দিন আহমেদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের আপদকালীন সাহায্যের জন্য কল্যাণ তহবিল গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে সক্ষম হয়েছিলেন। এতেই প্রতীয়মান হয়, তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়েছিলেন। তার ইন্তিকালে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার ভূমিকা অনস্বীকার্য। তিনি আজীবন সত্য প্রতিষ্ঠায় সংগ্রাম করে গিয়েছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













