রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : করোনা আক্রান্ত হয়ে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৬ জুলাই) সকালে দুজনের মৃত্যু হয়েছে। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান, লোহাগড়া পৌর সভার মোচড়া গ্রামের আদিত্য সরকার(৭০) এবং দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের আহাদুজ্জামানের স্ত্রী জহুরণ নেছা(৪৭) করোনা আক্রান্ত হয়ে শেষ পর্যায়ে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরীফ সাহাবুর রহমান জানান, এখনো ৮জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, করোনার সংক্রমন রোধে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় পি,পি,এম(বার) লোহাগড়ার বিভিন্ন বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় লকডাউন নিশ্চিতের জন্যে অভিযান পরিচালনা করেন। তিনি করোনার সচেতনতামূলক প্রচারণা চালান। সেনাবাহিনীর সদস্যরাও জোরদার টহল ও প্রচারণা চালিয়েছে। এসময় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন, লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি ইকবাল হাসান শিমুল, সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান, উপদেষ্টা সভাপতি সরদার রইচ উদ্দিন টিপু উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













