যশোরে চলমান লকডাউনে হোটেল, রেস্টুরেন্টসহ খাবারের প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছিন্নমূল ও অভাবী মানুষ ও বেওয়ারিস কুকুরের খাবারের সংগ্রহ করা কঠিন হয়েছে পড়েছে। অনহারে তাদের দিন পার করতে হচ্ছে। স্বাভাবিক অবস্থার মত কেউ তাদের খাবার দিচ্ছেন না। তাদের কথা চিন্তা করে মানবিক উদ্যোগ নিয়েছেন যশোরের বিকেএসপির দুই শিার্থী। পারিবারিকভাবে খাবার রান্না করে তারা শহরের বিভিন্ন মোড়ে বিতরণ করছে। এ কাজে তাদের সহযোগিতা করছেন তাদের বাবা খবির শিকদার ও মা ফিরোজা খাতুন সহ নিকট আত্মীয়স্বজন দূর্জয় সাহা, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, সানোয়ার আলম সানু, সুনাইরা শিকদার প্রমুখ। এই মহান কাজের উদ্যোক্তা সুমাইয়া শিকদার ইলা ও তার ছোট বোন সুরাইয়া শিকদার এশা। তারা দুইজনই বিকেএসপির জুডো ও জিমনাস্টিক বিভাগের ছাত্রী। সপ্তাহব্যাপী এই মহৎ কাজ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। সোমবার যশোর চৌরাস্তা, আর এন রোড ও মনিহার চত্তরে রাস্তায় ঘুরে ঘুরে তারা ৩০ কুকুর ও ৭০ জন অসহায় মানুষকে খাবার দেয়। সপ্তাহব্যাপী এই কর্মকাণ্ড চালাবে বলে জানায় যশোরের এই দুই শিার্থী।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














