সাতক্ষীরা প্রতিনিধি ঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। রোববার সকাল থেকে বাংলাদেশ-ভারত দু দেশের বানিজ্যিক এই কার্যক্রম শুরু হয়। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এর আগে গত মঙ্গলবার (২০ জুলাই) থেকে শনিবার (২৪ জুলাই) পর্যন্ত টানা ৫ দিন ঈদের ছুটিতে বন্দরের সকল ধরনের আমাদানী-রপ্তানীবাণিজ্য বন্ধ ছিলো। ভোমরা স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো এ্যাসোসিয়েশনের সাথে যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে গত ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত টানা ৫ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানীকার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তিনি আরো জানান, ছুটি শেষে আবারও উভয় দেশের আমদানী-রপ্তানী বাণিজ্য স্বাভাবিক হয়েছে। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। ভোমরা স্থলবন্দর শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার আমীর মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে যথাযথ নিয়মে আবারো শুরু হয়েছে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। তিনি আরো জানান, প্রতিদিন ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে ৩’শ থেকে সাড়ে ৩’শ পন্যবাহি ট্রাক এই বন্দরে প্রবেশ করে। ভোমরা স্থলবন্দর থেকে প্রতিদিন সরকারের দুই কোটি টাকার উর্দ্ধে রাজস্ব আদায় হয় বলে এই কাষ্টমস কর্মকর্তা আরো জানান।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...














