হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এবিএস ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি অক্সিজেন, ওষুধ ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ জুলাই- ২০২১) দুপুর ১২টায় রাজগঞ্জ বাজারের পুলেরহাট সড়কে ইসলামী ব্যাংকের নিচে এ কার্যক্রম বুথের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্য ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফ, এবিএস ফাউন্ডেশনের পরিচালক মোঃ আব্দুল হক তুহিন, রাজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভীম কুমার সাধু, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির নেতা মোঃ আব্দুল আজিজ, রাজগঞ্জ প্রেসকাবের সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সদস্য মোঃ হেলাল উদ্দিন, শ্রমিক নেতা মোঃ আকরাম হোসেন, মোঃ সামছুর রহমান, টিএনটি কর্মকর্তা মোঃ শাহাদুজ্জামান প্রমুখ। অক্সিজেন বিতরণ কার্যক্রমের সহযোগীতায় রয়েছে খুলনা অক্সিজেন ব্যাংক এবং রাজগঞ্জ বাজারের এ বুথে নিয়মিত রোগী দেখছেন রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ জি.এম আবু তৌহিদ ও স্বাস্থ্যকর্মী মোঃ রোকনুজ্জামান বাবুল। এবিএস ফাউন্ডেশনের পরিচালক মোঃ আব্দুল হক তুহিন বলেন- বর্তমান সময়ে ফ্রি অক্সিজেন, ওষুধ ও মাস্ক বিতরণ অত্যন্ত জরুরি। করোনা মহামারীতে এবিএস ফাউন্ডেশনের ফ্রি অক্সিজেন, ওষুধ ও মাস্ক বিতরণ কার্যক্রম জীবন বাঁচাতে প্রাথমিক ভাবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতোমধ্যে এবিএস ফাউন্ডেশন রাজগঞ্জ বাজারে বসবাসরত অবসরপ্রাপ্ত সহকারি ভূমি কর্মকর্তা মোঃ রজব আলী গাজী অসুস্থ হলে তাকে ফ্রি অক্সিজেন বিতরণ করে। আমাদের এ ফ্রি অক্সিজেন, ওষুধ ও মাস্ক বিতরণ কার্যক্রম চালু থাকবে। ০১৭১১-২৮৫১৪২ নম্বর মোবাইল ফোনে কল দিলেই মুমূর্ষু রোগীর পাশে পৌছে যাবে আমাদের অক্সিজেন ও ওষুধ সেবা।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...













