স্টাফ রিপোর্টার : ব্যতিক্রমী আয়োজনে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) পূর্বনির্ধারিত কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও ছিন্নমূল পথশিশুদের মাঝে খাবার বিতরণ। মহামারি করোনার স্বাস্থ্যবিধি মেনে এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা মোড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন নেতৃবৃন্দ। পরে সকাল ১১টার দিকে কেক কাটা ও সংপ্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ।যুগ্ম-আহ্বয়ক শামসুজ্জোহা লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম লাবু, সৈয়দ রাসেল, শেখ ইমরান হোসেন, সদস্য মাহমুদ মুকুল, ফারুক হোসেন। বেলা ১২টার দিকে ঝিকরগাছা ক্রিকেট একাডেমিতে ছিন্নমূল ও পথশিশুদের খাবার বিতরণের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য হোসেন মো. ওমর শরীফ সাকি, জাহিদুল ইসলাম, শাহাদত হোসেন, সেলিম হোসেন, প্রিন্স আহমেদ, সাজ্জাদুল জামান রনি, মিন্টু মিয়া, মিজানুর রহমান, ইবাদ আলী প্রমুখ।
জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি
কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে...
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার সদস্যের একটি দল। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার...
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।...
চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫...
সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
মাসুদ রানা,মোংলা : সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...














