স্টাফ রিপোর্টার : বিএসপির দুইদিন ব্যাপী আন্তর্জাতিক কবিতা উৎসব শুক্রবার(৩০ জুলাই) বিকাল ৫ টায় ভার্চুয়ালে শুরু হবে। বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের আয়োজনে কবিতা উৎসবের উদ্বোধন করবেন দেশ বরণ্যে কবি নির্মলেন্দু গুণ। দেশ ও বিদেশের ২২ জন আলোচক আলোচনায় অংশ নেবেন। এছাড়া কবিতা পাঠে অংশ নিচ্ছেন বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ১৫০ জন কবি। ৩১ জুলাই সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত আবৃত্তি শিল্পী, ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন বিকাল ৫ টায় এ কবিতা উৎসব শুরু হবে। এছাড়া বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন- কবি ও গবেষক, প্রফেসর মো. আব্দুল মান্নান (বাংলাদেশ), কবি ও গবেষক, ড. মীরাতুন নাহার (ভারত) কবি ও প্রবন্ধকার ফকির ইলিয়াস (আমেরিকা), কবি ও প্রাবন্ধিক জাকির আবু জাফর (বাংলাদেশ), গবেষক বেনজিন খান (বাংলাদেশ), কবি ও গবেষক প্রফেসর অনীক মাহমুদ (বাংলাদেশ), কবি ও প্রাবন্ধিক মাহমুদ কামাল (বাংলাদেশ), কথা সাহিত্যিক রোকেয়া ইসলাম (বাংলাদেশ), কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন (বাংলাদেশ), কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল (বাংলাদেশ), কবি ও প্রাবন্ধিক শাহীন রেজা (বাংলাদেশ), কবি ও গবেষক সৌমিত বসু (ভারত), লেখক ও গবেষক অধ্যাপক শিবলী আব্দুল্লাহ (অস্ট্রেলিয়া) কবি ও প্রাবন্ধিক মৌ মধুবন্তী (কানাডা), কবি ও গবেষক ড. মো. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), কবি ও গবেষক ড. সন্দীপক মল্লিক (বাংলাদেশ), কবি ও প্রাবন্ধিক আনোয়ার কামাল (বাংলাদেশ), গবেষক প্রফেসর আমিরুল আলম খান (বাংলাদেশ), কবি ও কথা সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ (ভারত), কবি ও গবেষক তৌফিক জহুর (বাংলাদেশ),কবি ও বাচিক শিল্পী ড. সবুজ শামীম আহসান (বাংলাদেশ), কবি ও প্রাবন্ধিক শিমুল আজাদ (বাংলাদেশ)। আন্তর্জাতিক কবিতা উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সুপ্রভাত সিডনি (অস্ট্রেলিয়া), বাংলা ভিশন ডিজিটাল (বাংলাদেশ) ও স্বাধীন আলো ২৪ ডট কম (বাংলাদেশ) ও বহুমাত্রিক ডট কম (বাংলাদেশ)।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














