শালিখা,( মাগুরা) প্রতিনিধি ঃ শালিখায় উপজেলার মনোখালী গ্রামে সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ নেতা সহ ৬ জন আহত হয়েছে।আহতদেরকে মাগুরা সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহতরা হল গঙ্গারামপুর ইউনিয়নের আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিমাংসু বিদ্যাধর,আওয়ামী লীগ নেতা নিখিল বিশ্বাস, জয় বিশ্বাস, দীপং বিশ্বাস, গোলক বালা ও স্বপন বাওয়ালী। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য নিখিল বিশ্বাস, জয় বিশ্বাস ও গোলক বালাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে শালিখা থানায় একটি মামলা হয়েছে।মামলা নং ৫/২১। মামলা সুত্রে জানাযায় আসামী শ্রীপতি রায়,শিব রায়,সুদেব রায়,সুজয় রায়,বিজয় রায়,সুকান্ত রায়,রমেশ বিশ্বাস, বাবু রাম বিশ্বাস, অরুপ বিশ্বাস এদের সাথে দির্ঘ দিন ধরে বাদীদের সাথে সামাজিকতার চরম বিরোধ চলছিল। ফলে আসামীরা সুযোগ বুঝে গত ২৭/৭/২০২১ তারিখ বিকাল ৪টায় সময় পূর্ব পরিকল্পিত ভাবে রামদা, ছ্যান দা সহ ও চাইনিজ কুড়াল সহ শ্রীপতি রায়ের দোকানের সামনে থেকে নিখিল বিশ্বাস কে অতর্কিত হামলা করে এলো পাতাড়ি কোপাতে থাকে। নিখিল বিশ্বাসের ডাক চিৎকারে অন্যরা এগিয়ে আসলে তাদের উপর ও হামলা করে আহত করে। ঘটনাস্থলে এসে পুলিশ ৫ জনকে দেশীয় অস্ত্র সহ আটক করে আদালতে পাঠায়। আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছের আহতদের পরিবার সহ এলাকার সচেতন মহল।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...













