প্রতিনিধি, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার অন্যতম বৃহত্তম কাঁচা বাজার “থানার হাট “(কাঁচা বাজার)। করোনায় লকডাউনের কারণে পুরাতন স্থান থেকে সরিয়ে নিয়ে বসানো হয়েছে বাঘারপাড়া পাইলট স্কুল মাঠে। গত কয়েকদিনের বৃষ্টিতে এই কাঁচা বাজারের অবস্থা এখন বেহাল। হাট ইজারাদার, ও সংশ্লিষ্ট কর্তৃপরে কার্যকর কোন উদ্যোগ না নেয়ায় চরম দুর্ভোগে পরেছে ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতা ও কৃষকেরা। বাজারটিতে(স্কুল মাঠ) ঢুকতে আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা। তবে, বাধ্য হয়েই কাদা মাড়িয়ে উৎপাদিত ফল-ফলাদি, কৃষি পণ্য নিয়ে যাচ্ছে প্রান্তিক কৃষকরা। বাজারটির (স্কুল মাঠ) অভ্যন্তরে যাওয়ার রাস্তা ও দোকানের জায়গা কাদায় মাখা মাখি । এ নিয়ে সাধারণ ব্যবসায়ীসহ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ােভের শেষ নেই। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকার কারনে এ সমস্যা । ফলে চরম দূর্ভোগে পড়তে হয় চলাচলরত কাঁচা সবজি ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতাসহ সকলকেই । দীর্ঘদিন ধরে এমন অবস্থার সৃষ্টি হলেও কর্তৃপ ও বাজার কমিটি বিষয়টি আমলে নিচ্ছে না। সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার এই কাঁচা বাজারে উপজেলার প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পন্য, ফল-ফলাদী বিক্রয়ের উদ্দ্যোশে বাজারের নিয়ে আসে। কিন্তু জমে থাকা কাদার কারণে গাড়ি ঢোকাতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে দূর-দূরান্ত হতে আগত ক্রেতা-বিক্রেতাদের। এসব কারণে কৃষকসহ ক্রেতা-বিক্রেতাদের এখন বাজারবিমুখ করে তুলছে। এতে বাজারগুলোর সাধারণ ব্যবসায়ীরা তিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। বাজার ব্যবসায়ী মোস্তাক আহমেদ অভিযোগ করে বলেন, আমরা আয়কর ও খাজনাসহ সবই দিচ্ছি, কিন্তু বাজারে চলাচলের রাস্তা ও দোকান বসানোর জায়গাটা সংস্করণ না করায় সবাইকে সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে। একটু বৃষ্টি হলেই আবর্জনার পচা গন্ধে আর কাঁদায় এখানে টেকাই মুশকিল হয়ে পড়ছে। আরেক ব্যবসায়ী তহিদুল ইসলাম বলেন, এই কাদার কারণে সবজি বোঝাই দেয়া গাড়ি গুলো আড়ঁতে আসতে অনেক সমস্যা হচ্ছে। গাড়িগুলো ৬-৭ জনে মিলে ঠেলে আনতে হচ্ছে। এভাবে যদি সব গাড়ি ঠেলে আনতে যায় তাহলে বেচাকেনা করবো কখন? খোরশেদ নামের এক ক্রেতা বলেন, বাজার করতে গেলে হাটু সমান কাদা উঠছে। পরিষ্কার কাপড় পরে বাজারে আসলে বাড়ি যেয়ে আবার তা পরিষ্কার করতে হচ্ছে। সামান্য কিছু বালু অথবা ঘ্যাস (ইটের ছোট কুচি) দিলে একটু চলাচলের উপযোগী হতো। হাট ইজারাদার সিদ্দিক হোসেন বলেন , লকডাউনের কারণে বাজারটি সরিয়ে স্কুল মাঠে আনা হয়েছে। আজ ক’দিন বৃষ্টি হওয়ায় হাটটি কাদায় পরিণত হয়েছে। ফলে অনেকে বাজারবিমুখ হয়েছে। খাজনা আদায় কম হচ্ছে। এতে আমরাও তিগ্রস্ত হচ্ছি। এমন সমস্যার কথা স্বীকার করে স্থানীয় পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু বলেন, বাজারের আগের জায়গা পাকা করে ছাউনি দেয়া আছে। এখন সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত আগের জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। তবে স্থানীয়রা বলছেন এতে শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠটি বিকল হচ্ছে, সবুজের মাঠ এখন কাদার প্রলেপে ঢাঁকা।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














