শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের আলামিন প্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮ টায় এ ঘটনাটি ঘটে। এতে করে ডোর উৎপাদন ইউনিটের থার্নিক অয়েলের ৩৫ টি ড্রাম, ডোর উৎপাদনের কাজে ব্যবহৃত ১০ টি মেশিন, ৫০ টি মটর, এছাড়াও ডোর উৎপাদনের জন্য সংরক্ষিত বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ইন্ডাস্ট্রিয়াসের ডোর উৎপাদন কর্মকর্তা মাসুদ রানা। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ৯৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন আলামিন প্লাইউড ইন্ডা: লি এর প্রশাসনিক কর্মকর্তা আহসান উল্লাহ। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাগুরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহাগ উজ্জামান জামান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে পরে ডোর ইউনিটে ছড়িয়ে পড়ে। তবে ক্ষতির পরিমাণ কত হয়েছে তা তদন্ত না করে বলা যাচ্ছে না। এ ব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ হোসেন আল মাহামুব বলেন, ঘটনাটি শোনামাত্রই তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া তিনি আরও বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














