ঝিনাইদহ প্রতিনিধি : বিয়ের প্রলোভন দেখিয়ে তিন মাস ধরে এক বিধবা নারীকে ধর্ষন করে আসছিলো আবু বকর মন্ডল (৫৫) নামে এক লম্পট। সোমবার ভোর রাতে আবারো ঘরে প্রবেশের চেষ্টা করে। ওই বিধবা দরজা না খুলতে চাইলে আবু বকর মন্ডল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ওই বিধবা নারী তখন তাকে বিয়ে করতে বলে। কিন্তু বিয়ে না করে তাকে ইচ্ছার বিরুদ্ধে আবারো ধর্ষন করে। কৌশলে ঘরের মধ্যে লম্পট আবু বকরকে আটকে ফেলে ওই বিধবা নারী। তার চিৎকার চেচামেচিতে পাড়া প্রতিবেশি ছুটে আসে ঘটনাস্থলে। লম্পট আবু বকর এ সময় বিধবা ওই নারীকে দা দিয়ে আঘাত করে ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যায়। আবু বকর ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা মাঠপাড়ার মৃত আবুল মন্ডলের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি ধর্ষন মামলা হয়েছে। ধর্ষিতা নারীকে মঙ্গলবার ডাক্তারী পরীার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় দায়েরকৃত এজাহারের উদ্বৃতি দিয়ে ঝিনাইদহ সদর থানা ওসি (তদন্ত) এমদাদুল হক মঙ্গলবার বিকালে জানান, ওই নারী বিধবা। বাড়িতে একা থাকেন। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে আবু বকর ওই নারীর সঙ্গে শরিরীক সম্পর্ক গড়ে তোলে। গত রোববার ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে আবারো ধর্ষন করা হয়। আর আবু বকর বিয়ে করতে রাজি হচ্ছে না। এ জন্য ওই নারী তার বিরুদ্ধে ধর্ষনের মামলা দিয়েছে। ওসি আরো জানান, আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













