সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এবং চাঁদের হাট যশোর জেলা শাখার ব্যবস্থাপনায় বুধবার বিকেলে শহরের দড়াটানা পুলিশ বক্সে বিনামূল্যে কোভিড প্রতিষেধক টিকা রেজিস্ট্রেশন কেন্দ্র চালু করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হুসাইন প্রধান অতিথি হিসেবে এ টিকাদান কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় কোতোয়ালী মডেল থানার ওসি তাজুল ইসলাম, চাঁদের হাট যশোর জেলা শাখার সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদার অপুসহ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুরুপ দুটি কেন্দ্র চৌরাস্তা পুলিশ বক্স ও কাঠেরপুল এলাকার মধুসূদন ফার্মেসিতে চালু করা হবে। এসব কেন্দ্রে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সাথে এনে বিনামূল্যে কোভিড প্রতিষেধক টিকা রেজিস্ট্রেশন করা যাবে। ( প্রেস বিজ্ঞপ্তি)
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














